1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রমজানে 'অল আউট অ্যাকশনে' ডিবি, কিশোর গ্যাংয়ের দিকে বিশেষ নজরদারি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

রমজানে ‘অল আউট অ্যাকশনে’ ডিবি, কিশোর গ্যাংয়ের দিকে বিশেষ নজরদারি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১২৪ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রমজান মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অল আউট অ্যাকশনে’ নেমেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শপিংমল, বাস, লঞ্চ ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীতে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে। ১৮ ফেব্রুয়ারি মগবাজারে রিকশা যাত্রীর কাছ থেকে এবং ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুরে এক নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করা হয়। এসব ঘটনায় জড়িতদের বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক অভিযোগ করেন, ‘পতিত স্বৈরাচারের দোসররা’ এসব অপরাধীকে মদদ দিচ্ছে। রমজান মাসে মার্কেট ও শপিংমলে ভিড় বাড়ায় সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি বাস, লঞ্চ ও ট্রেন স্টেশনগুলোতেও নিরাপত্তা জোরদার করা হবে। যৌথ বাহিনী ও ডিবির অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং রমজানে নগরবাসী আরও নিরাপদ থাকবে বলে তিনি আশ্বাস দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar