1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ট্রাফিকের দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে ট্রাফিকের দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৮১ জন খবরটি পড়েছেন

অভয়নগর প্রতিনিধি। অভয়নগরের নওয়াপাড়া শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে চলেছেন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার দুপুরে সরেজমিনে নওয়াপাড়া শহরে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন স্কাউট শিক্ষার্থীসহ মাদ্রাসার শিক্ষার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপাড়া শহরের গুর”ত্বপূর্ণ এলাকা নূরবাগ বাসস্ট্যান্ড, স্বাধীনতা চত্বরসহ বিভিন্ন রাস্তার মোড়ে দায়িত্ব পালন করে চলেছেন। কারো হাতে লাঠি, আর মুখে রয়েছে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো হাতের ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছেন তারা। এদিকে রাস্তায় আজও পুলিশ প্রশাসনকে দেখা যায়নি।

বুইকরা গ্রামের বাসিন্দা আ: জলিল সরদার জানান- নওয়াপাড়া শহরের ব্যস্ততম এলাকা নূরবাগে বছরের পর বছর যানজট লেগেই থাকতো। অথচ ছাত্র-ছাত্রীরা সেই দৃশ্যপট পুরাপুরি পাল্টে দিয়েছে। কোন যানজট বা ভোগান্তি সড়কে নেই বললে চলে। স্কুল শিক্ষক ফারুক মাস্টার বলেন- নূরবাগ যানজটমুক্ত দেখে সত্যিই ভালো লাগছে। শিক্ষার্থী মো. সিয়াম হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা নওয়াপাড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য কাজ শুর” করেছে। আজ শনিবার ইয়াউল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের সাথে রাস্তা নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন।

ইতোপূর্বে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, নওয়াপাড়া মডেল কলেজ ও পায়রাহাট ইউনাইটেড কলেজের রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা বজায় রাখতে কাজ শুর” করে। ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত তারা এই কাজ তারা চালিয়ে যাবেন।

অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ জানান, শিক্ষার্থীরা যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar