1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাকার ছয় খাল সংস্কারের উদ্বোধন, লাল গালিচায় হেঁটে খালে নামলেন উপদেষ্টারা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ঢাকার ছয় খাল সংস্কারের উদ্বোধন, লাল গালিচায় হেঁটে খালে নামলেন উপদেষ্টারা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ জন খবরটি পড়েছেন
ঢাকার ছয় খাল সংস্কারের উদ্বোধন, লাল গালিচায় হেঁটে খালে নামলেন উপদেষ্টারা

রাজধানীর মিরপুরে আজ রবিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ছয়টি খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা লাল গালিচা বিছানো পথ দিয়ে হেঁটে বাউনিয়া খালের খনন কাজ শুরু করে এই উদ্যোগের সূচনা করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লালগালিচা বিছানো পথে খালে নামলেন তিন উপদেষ্টা, উদ্বোধন করলেন খননকাজ

উপদেষ্টারা খালে ভাসমান খননযন্ত্রে উঠে কাজ শুরু করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এই ফেব্রুয়ারির মধ্যে ঢাকা শহরের চারটি নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু হবে। তিনি আরও বলেন, জিপিএস দিয়ে সব দূষণ ম্যাপিং করা হয়েছে এবং একেকটি নদীর নিচে তিন থেকে পাঁচ মিটার পলিথিনের স্তর রয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের ভেতরের ও চারপাশের সব জলাধারের কার্যকর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার করে নগরজীবনের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar