1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাবেক সিইসি কে এম নুরুল হুদা পুলিশ হেফাজতে - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সাবেক সিইসি কে এম নুরুল হুদা পুলিশ হেফাজতে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১১১ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (২২ জুন) সন্ধ্যায় উত্তরা ৫ নম্বর সেক্টরে তার ভাড়া বাসা ঘেরাও করার পর স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার নিরাপত্তার জন্য আমরা পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নিই।”

পুলিশ জানায়, কে এম নুরুল হুদার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা রয়েছে। সেই প্রেক্ষিতে তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।

এর আগে একই দিন সকালে বিএনপির পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।

মামলাটি করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অভিযোগে বলা হয়, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালনকারী কমিশনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

প্রসঙ্গত, কে এম নুরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar