1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সহপাঠির সাথে মারামারি,মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে সহপাঠির সাথে মারামারি,মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৪২ জন খবরটি পড়েছেন
ইসমেইল হোসেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে ইসমাইল হোসেন ( ১২) নামের এক মাদ্রাসায় পড়ুয়া ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১টার সময়ে উপজেলার গুয়াখোলা গ্রামে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

 পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম ও পুলিশসূত্রে জানা যায়,  নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা গ্রামে ভাড়াটিয়া হিসাবে বসবাসরত নজরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. ইসমাইল হোসেন বুইকরা বাঘাবাড়ী ফয়েজিয়া কওমী মাদ্রাসার শিক্ষার্থী। শিশুটি প্রতিদিনের ন্যায়  বৃহস্পতিবার রাতে  মাদ্রাসা থেকে পড়া শেষ করে বাড়িতে এসে তার মাকে জানায়, মাদ্রাসায় তার অন্য সহপাঠির সাথে সাইকেল চালানোকে কেন্দ্র করে মারামারি করেছে তার বিচার করতে হবে বলে ঘরে যায় এবং কাউকে কিছু না বলে জানালার গ্রীলের সাথে তার মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। কিছুক্ষন পর তার মা ঘরে গিয়ে গ্রীলের সাথে  ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে অভয়নগর থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে মর্গে পাঠায়।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. আলীম জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদ্রাসার পরিচালক মো. মনির হোসেনের কাছে জানতে চাইলে তিনি এবিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar