1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে আঃলীগ নেতার ছেলের লাশ উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে আঃলীগ নেতার ছেলের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৮ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান , কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামে লাশটি পাওয়া যায়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২২)। তিনি ধনারচর চরের গ্রামের সুরুজ্জামাল মিয়ার ছেলে। সুরুজ্জামাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এবং যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। এলাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ হিসেবে পরিচিত। গত ৭ মার্চ পুলিশ সুরুজ্জামালকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কুড়িগ্রাম কারাগারে রয়েছেন।

জানা গেছে, আরিফের মরদেহের পাশে একটি ডিঙ্গি নৌকায় মাদক সেবনের আলামত পেয়েছে পুলিশ। পাশে একটি ভূট্টা খেতেও একাধিক ব্যক্তির মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তবে আরিফ মাদকসেবীদের সঙ্গী নাকি হামলার শিকার তা নিশ্চিত হওয়া যায়নি।

আরিফের ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আরিফ ট্রাক্টরচালায়। শনিবার রাতে গাড়ি চালিয়ে বাসায় ফেরে। পরে সেহরি খেয়ে ভোরে আবার গাড়ি নিয়ে বের হয়। কিন্তু সকালে তার ভাসমান লাশ দেখতে পাই। আমার বড় ভাই গিয়ে লাশ ডাঙ্গায় তোলে। পরে পুলিশ এসে লাশ ও আলামত উদ্ধার করে নিয়ে যায়। আমার ভাইকে মেরে পানিতে ফেলে দেওয়া হয়েছে।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ তিনি বলেন, ‘লাশের পাশে থাকা নৌকা ও পাশের একটি ভুট্টাখেতে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। আমরা সার্বিক বিষয় তদন্ত করছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar