1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে প্রাণহানি, অস্ত্রসহ আটক ২ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে প্রাণহানি, অস্ত্রসহ আটক ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন

কালিয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নড়াইলের কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে হাসিম মোল্লা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পুলিশ সদস্যসহ অন্তত আটজন আহত হন বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান।

সংঘর্ষের খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করেছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান এবং ১৮ রাউন্ড গুলিসহ সিরাজ মোল্লা (৪৪) ও আজিজার রহমান শেখ (৫৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে শুক্রবার বিকালে সিলিমপুর গ্রামের ব্যবসায়ী রউফ মোল্লাকে গাজিরহাট বাজারে লাঞ্ছিত করে প্রতিপক্ষ। এর প্রতিশোধ নিতে শনিবার সকাল ১০টার দিকে ঠান্ডু মোল্লার সমর্থকরা প্রতিপক্ষ জনি মোল্লার গ্রুপের ওপর দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৫-৬ জন গুরুতর আহত হন।

সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের দুই সদস্য আহত হন। পরে সংঘর্ষে গুরুতর আহত হাসিম মোল্লাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহতদের মধ্যে রয়েছেন আব্দুল কাদের মোল্লা (৬০), আশিক (২০), পনি (৩০), জনি মোল্লা (৩৬) এবং পুলিশ সদস্য সজল ও চন্দন। তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়া থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনী মোতায়েন রয়েছে। সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar