1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে উপকূলবাসীর কলসবন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে উপকূলবাসীর কলসবন্ধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“পানির সহজ প্রাপ্তি, টেকসই উন্নয়নের ভিত্তি” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পানি দিবস – ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে, খালি কলস হাতে নিয়ে কলসবন্ধন করেছেন উপকূলবাসী। 

শনিবার (২২শে মার্চ) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার উপকূলবর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায়, সিডো সাতক্ষীরার আয়োজনে উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির বাস্তবায়ন করে। 

এসময় স্থানীয় শতাধিক গৃহিণীরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন। কলসবন্ধনে তারা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না”, পানি বাণিজ্যিকরন বন্ধ করো “আর কতকাল লবণ পানি খেতে হবে?” সহ বিভিন্ন প্রতিবাদ সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবীগুলো তুলে ধরেন। কলসবন্ধন অনুষ্ঠানে সমবেত শতাধিক নারী-পুরুষের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। 

তিনি বলেন, চারিদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়। 

শরুবের পরিচালক সোহেল রানা বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। হিমাদ্রি রাজ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী তনুশ্রী মন্ডল, অর্পিতা মন্ডল, আব্দুস সালাম, রাজীব বৈদ্য প্রমূখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar