1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাসপাতালে সেনা অভিযানে চিকিৎসকসহ আটক ৩ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

হাসপাতালে সেনা অভিযানে চিকিৎসকসহ আটক ৩

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৭১ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চোরাই ওষুধসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ওষুধ চুরিতে সহায়তার সন্দেহে এক চিকিৎসককেও আটক করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হামিদুল হক ও সদর উপজেলার পাটেশ্বরী এলাকার হানিফ আলীর মেয়ে হামিদা বেগম। আটক চিকিৎসকের নাম ডা. ওবায়দুল হক। তিনি ওই হাসপাতালের ইউনানি মেডিকেল কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন। ডা. ওবায়দুল হকের স্বাক্ষর করা ৫০টি ওষুধ উত্তোলনের স্লিপ পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন জানান, গোপনে সংবাদ পেয়ে হাসপাতালে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় একজন পুরুষ ও একজন নারীর কাছে ৯৬৫টি সরকারি বিভিন্ন ট্যাবলেটসহ আটক করা হয়।

স্থানীয়রা জানান, সরকারি ওষুধগুলো তারা অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যে তুলেছে। তাদের সংঙ্গে হাসপাতালের লোকজন জড়িত রয়েছে। প্রায়ই এমন ঘটনা ঘটে। অভিযানে হাসপাতালের এক চিকিৎসকের ইস্যু করা ৫০টি ওষুধ নেওয়ার স্লিপ উদ্ধার করে সেনাবাহিনী। এসব স্লিপ দিয়েও ওষুধ
উত্তোলন করা হত। একসঙ্গে এতা স্লিপ থাকার কথা নয়। বিক্রির উদ্দেশ্যে এসব স্লিপ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসকসহ আটক প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান সেনাবাহিনীর এ কর্মকর্তা।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন জানান, হাসপাতালে জনবল সংকট থাকায় ওষুধ চুরির ঘটনা রোধ করা যাচ্ছেনা। তবে আরও সচেতন হবে হাসপাতাল কর্তৃপক্ষ।
ওষুধ চুরির সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar