1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রাম হাসপাতালের মহিলা ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম হাসপাতালের মহিলা ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান,, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম জেলার সদর হাসপাতালে কিশোর গ্যাংয়ের হামলায় মহিলা ওয়ার্ডে ২ জন আহত হয়েছে। রবিবার ১৫ জুন ভোর রাতে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

আহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলা পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের দম্পতি রুমি বেগম (৩৮) ও আব্দুল করিম(৪২) তারা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

জানা যায়, ওই দম্পতি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় কিশোর গ্যাং এর সাত আটজন হাসপাতালে ভিতরে প্রবেশ করে তাদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ সিসি টিভি ফুটেজ সংগ্রহে রেখেছে বলে জানান। হামলাকারী কিশোর গ্যাংয়ের মুখচেনা তিনজনকে কেউকেউ চেনেন বলে জানান। ওই তিনজন ঢাকার কিশোর গ্যাংয়ের সদস্য বলেও অভিযোগ করেন।

এ ঘটনা কুড়িগ্রাম সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর ভাই মোঃ আব্দুস সালাম। বর্তমানে আহত দম্পতি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী মোছাঃ আকলিমা বেগম জানান, শনিবার ভোর রাতে সবাই যখন ঘুমে আছন্ন। অপরিচিত ৬-৭জন কিশোর দলবেধে কুড়িগ্রাম সদর হাসপাতালের ৭ নং রুমের মহিলা ওয়ার্ডে প্রবেশ করে।পরে ঘুমন্ত অবস্থায় রুমি বেগমের উপর বেধড়ক মারপিট ও শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় রুমি বেগমের স্বামী মোঃ আব্দুল করিম বাঁধা দিতে গেলে দূর্বৃত্তরা চড়াও হয়ে লাটি সোটা কিল ঘুষি দিয়ে নগদ টাকা কেড়ে নিয়ে দ্রুত বের হয়ে যায়। এমন অবস্থায় রুমের ভিতর আতঙ্কিত হওয়া অনান্য রোগীর ও স্বজনরা বাঁধা দিতে গেলে তাদেরকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।

উল্লেখ্য আগের দিন বিকেলে ওই দম্পত্তির গ্রামে পাওনা ২ হাজার ২শত টাকার লেনদেনের জের ধরে রুমি বেগমকে তিন কিশোর সোহেল, ইব্রাহিম, জামিল কপালে চাকু দিয়ে আঘাত করে। এতে রুমি বেগমের কপালে ৪ টি সেলাই পড়ে। এ ঘটনায় উত্তেজিত জনতা তিনজনকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে দুপক্ষের সিদ্ধান্তে পুলিশের উপস্থিতিতে কিশোরদের অভিভাবকের জিম্মায় দিয়ে ছেড়ে দেয়া হয়। পরে ওই ৩ কিশোর আরও কয়েক জনকে সাথে নিয়ে ভোর রাতে হাসপাতালে প্রবেশ করে উপরোক্ত ঘটনা ঘটায়।

আহত রুমি বেগমের স্বামী মোঃ আব্দুল করিম জানান, আমার মেয়ে জামাইয়ের কাছে ভেলাকোপা গ্রামের সোহেল ২ হাজার ২শত টাকা পায়। গতকাল রবিবার টাকা দেয়ার কথা ছিল। এরই জের ধরে দুদিন আগে সন্ধ্যায় ওই সোহেলসহ আরও কজন বাড়ির ভিতরে ঢুকে অকথ্য গালিগালাজ ও চাকু দিয়ে আমার স্ত্রীর কপালে চাকু মারে। স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ওরা হাসপাতালের ভিতরে আমার ও আমার স্ত্রীর উপর হামলা করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।

কুড়িগ্রাম জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে, দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাবধায়ক ড. মোঃ শহিদুল্লাহ বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা।আইনগত ব্যবস্থা নিতে সকল প্রকার সহযোগিতা থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar