1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নতুন রাষ্ট্রপতি কে? আলোচনায় হাফিজ উদ্দিন, মঈন খান ও মির্জা ফখরুল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নতুন রাষ্ট্রপতি কে? আলোচনায় হাফিজ উদ্দিন, মঈন খান ও মির্জা ফখরুল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এ আলোচনায় বিএনপির তিন শীর্ষ নেতার নাম বেশি উচ্চারিত হচ্ছে—ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ, দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আবদুল মঈন খান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রের দাবি, শনিবার (১ আগস্ট) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে রাষ্ট্রপতি পদের বিষয়টি উঠতে পারে। তবে একাধিক সূত্র বলছে, এটি আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে নাও থাকতে পারে। সে ক্ষেত্রে অতীতের মতো স্থায়ী কমিটির সদস্যরা সিদ্ধান্তের ভার দলের শীর্ষ নেতৃত্বের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধও জানানো হতে পারে বলে আলোচনা রয়েছে।

দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় বিবেচনার পাশাপাশি কূটনৈতিক ভারসাম্য, সাংবিধানিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার বিষয়ও গুরুত্ব পাচ্ছে। এমন একজনকে বেছে নেওয়ার চিন্তা করা হচ্ছে, যিনি দেশ-বিদেশে গ্রহণযোগ্য, অভিজ্ঞ এবং বিতর্কের ঊর্ধ্বে বলে বিবেচিত হন।

আলোচনায় থাকা তিনজনের মধ্যে অধ্যাপক ড. আবদুল মঈন খানের বিজ্ঞান ও গবেষণা, মন্ত্রণালয় পরিচালনা এবং রাজনৈতিক অভিজ্ঞতা, হাফিজ উদ্দিন আহমেদের সাংবিধানিক ও সংসদীয় অভিজ্ঞতা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ সাংগঠনিক ও প্রশাসনিক অভিজ্ঞতার বিষয়গুলো বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।

এদিকে স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, রাষ্ট্রপতি পদ শূন্য থাকায় কে এ পদে আসবেন, তা নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মনে করেন, রাষ্ট্রপতি হিসেবে এমন একজনকে বেছে নেওয়া উচিত, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বা অগ্রহণযোগ্য অতীত নেই এবং যিনি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar