1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিরোধীদলের ভাষা শেখ হাসিনার বক্তব্যের মতো’-মির্জা ফখরুল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

বিরোধীদলের ভাষা শেখ হাসিনার বক্তব্যের মতো’-মির্জা ফখরুল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭৪ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বর্তমান বিরোধীদলীয় নেতাদের বক্তব্যের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতীতের বক্তব্যের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগও সরকারকে শান্তিতে থাকতে না দেওয়ার কথা বলেছিল। তার দাবি, এখন বিরোধীদলীয় নেতাদের বক্তব্যেও একই ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে।

বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না—এমন ধারণা ভুল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে এবং সে বিষয়ে বিএনপি তাদের দ্বিমতের কথা জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়ন করবে দলটি।

রাজপথে আন্দোলন বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন যেন সংঘাতের দিকে না যায়। সংশোধন কমিটি নাকি সংস্কার পরিষদ হবে, সে বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন স্থানে হামলার ঘটনার নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কার্যকর সংসদ ও গণতান্ত্রিক রাজনৈতিক বিতর্ক বজায় রাখতে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar