1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঁশখালীর ১০০ বন্যাদুর্গত পরিবারকে নতুন ঘরের চাবি দেবেন প্রধানমন্ত্রী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

বাঁশখালীর ১০০ বন্যাদুর্গত পরিবারকে নতুন ঘরের চাবি দেবেন প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় গৃহহীন হওয়া ১০০টি পরিবারের হাতে আগামী ৯ আগস্ট নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার ও চট্টগ্রাম সফরের অংশ হিসেবে বাঁশখালীতে আয়োজিত এক সমাবেশে এই ঘর হস্তান্তর করা হবে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নির্মিত ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, বাঁশখালী পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ১০০টি বন্যাকবলিত পরিবারকে এ প্রকল্পের জন্য নির্বাচন করা হয়েছে। যেসব পরিবারের নিজ উদ্যোগে নতুন ঘর নির্মাণের সামর্থ্য নেই, তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি ঘর আরসিসি পিলার, কাঠ ও টিন দিয়ে নির্মাণ করা হচ্ছে। ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি ঘরে দুটি কক্ষ এবং ৫ ফুট × ৫ ফুটের একটি সংযুক্ত শৌচাগার রাখা হয়েছে, যাতে ঘরগুলো দুর্যোগ সহনীয় হয়।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল ও নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি মঞ্চ, প্যান্ডেল, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি নির্মাণাধীন ঘরের কাজের মান ও কাঠামোগত স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar