1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে স্বাগত জানিয়ে জাসাসের আনন্দ র‍্যালি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে স্বাগত জানিয়ে জাসাসের আনন্দ র‍্যালি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
বৃহস্পতিবার (২৭ আগস্ট), বেলা ১১টা ৩৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত হওয়ায় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি করেছে রাঙামাটি পৌর জাসাস। বুধবার (২৬ আগস্ট) বিকেলে শহরের তবলছড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পৌর জাসাসের উদ্যোগে আয়োজিত এই র‍্যালিটি তবলছড়ি থেকে শুরু হয়ে টেক্সটাইল মার্কেট এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে। এরপর জেলা বিএনপি কার্যালয় থেকে পুনরায় র‍্যালি শুরু হয়ে বনরুপা পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

রাঙামাটি পৌর জাসাসের সভাপতি শহিদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের জাসাসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সহসভাপতি মো. মহিউদ্দিন মহিম, রুমেল চাকমা, দপ্তর সম্পাদক রাহুল চাকমা, সদর উপজেলা জাসাসের সভাপতি অদীরাম চাকমা ও বিলাইছড়ি উপজেলা জাসাসের সভাপতি রিপন চাকমাসহ অনেকে।

র‍্যালি শেষে বক্তারা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার দীপুকে মনোনীত করায় তারা আনন্দিত। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি পার্বত্য এলাকার মানুষের কল্যাণ, উন্নয়ন ও জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।

বক্তারা আরও বলেন, নতুন দায়িত্বে দীপন তালুকদার দীপু পার্বত্য এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন। তার নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আরও গতিশীল ও জনবান্ধব হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar