1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানিকগঞ্জে নদীর পাড় থেকে মুখে কস্টেপ বাধা কিশোর উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম

মানিকগঞ্জে নদীর পাড় থেকে মুখে কস্টেপ বাধা কিশোর উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪৪ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকগঞ্জের বেউথা নদীর পাড় থেকে মুখে কসটেপ বাঁধা অবস্থায় হৃদয় (১৭) নামে এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া কিশোর হৃদয়ের বাড়ি চর তিল্লি এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন।

জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হৃদয়ের সঙ্গে দুই ব্যক্তি কথা বলেন। তারা মোটরসাইকেলে স্টিকার লাগানোর কথা বলে তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর কীভাবে তাকে বেউথা নদীর পাড়ে নেওয়া হয় এবং তার মুখে কসটেপ লাগানো হয়, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে ডিউটি অফিসার আজম বিষয়টি জানতে পারেন। পরে মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম বিশ্বাস বাবু দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। মো. আব্দুর রশিদ ও ফজলুর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

পরে গুরুতর অবস্থায় হৃদয়কে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

তবে কারা, কী উদ্দেশ্যে ওই কিশোরকে নদীর পাড়ে নিয়ে গিয়েছিল এবং ঘটনার পেছনে কোনো অপহরণ বা অন্য কোনো কারণ রয়েছে কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar