1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমালো জবি প্রশাসন - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের আশ্বাস প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমালো জবি প্রশাসন শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধান ক্ষেত থেকে মনোরঞ্জনের মরদেহ উদ্ধার নাসিরনগরের ৬ নারী স্বর্ণের চেইন চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমালো জবি প্রশাসন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

​জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষার্থীদের তীব্র অসন্তোষ ও দাবির পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সমাবর্তনের ফি দেড় হাজার টাকা কমিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। এতে স্নাতক (অনার্স) ডিগ্রিধারীদের সমাবর্তন ফি মোট ৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রিধারীদের জন্য ৪ হাজার ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপাচার্যের সভাকক্ষে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

​পুনর্নির্ধারিত ফি অনুযায়ী, অনার্সের সমাবর্তন ফি ৩ হাজার ৫০০ টাকা ও সনদ ফি ৫০০ টাকাসহ সর্বমোট ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাস্টার্সের জন্য সমাবর্তন ফি ৪ হাজার টাকা এবং সনদ ফি ৫০০ টাকাসহ মোট ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। তবে প্রফেশনাল ও সান্ধ্যকালীন কোর্সের সনদধারীদের ফি অপরিবর্তিত থাকছে।

​তথ্যটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন বলেন, “ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা এ ফি কমিয়েছি। আজ উপাচার্যের সভাকক্ষে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিস্তারিত তথ্য অফিশিয়ালি নোটিশের মাধ্যমে অতি দ্রুত জানিয়ে দেওয়া হবে।”

​এর আগে প্রথম সমাবর্তনে স্নাতকে সনদসহ ৫ হাজার ৫০০ টাকা এবং স্নাতকোত্তরে ৬ হাজার ৫০০ টাকা ফি নেওয়া হয়েছিল। দ্বিতীয় সমাবর্তনেও অতিরিক্ত ফি নির্ধারণের খবরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। শিক্ষার্থীদের দাবির মুখে ফি কমানোর বিষয়ে সোচ্চার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। জকসু নেতারা অভিযোগ করে বলেন, সমাবর্তন ফি নির্ধারণের প্রক্রিয়ায় নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের যুক্ত করা হয়নি। পরবর্তীতে জকসু ও শিক্ষার্থী প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একাধিক দফায় আলোচনা করলে প্রশাসন ফি কমানোর আশ্বাস দেয় এবং আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

​উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar