শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বুধবার (৪ নভেম্বর) এসব এলাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।
এর মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইলে পাঁচ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।