1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণের ভাগ নিয়ে দ্বন্দ্ব: ২০ লাখ টাকায় যুবদল নেতা শাকেরকে খুন প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়: বিশ্বনেতাদের মিশ্র প্রতিক্রিয়া নাসিরনগরে মাহি হত্যা মামলার আসামি গ্রেফতার ও ন্যায় বিচারের বাদীতে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের নেতৃত্বে সৈকত ও শাহীন যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩ বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক

ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বুধবার (৪ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতে পাচারের শিকার ১০ বাংলাদেশি নারী ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ফেরত আসা নারীদের কাছে ১৭ আগস্ট বাংলাদেশ উপহাইকমিশন থেকে ইস্যু করা ট্রাভেল পারমিট এবং ২৭ অক্টোবর মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে ইস্যু করা এক্সিট পারমিট ছিল।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ওই ১০ নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, “থানার প্রয়োজনীয় কার্যক্রম শেষে নারীদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ফেরত আসা নারীরা হলেন—নড়াইল সদর উপজেলার সাবিনা বেগম, নড়াইলের কালিয়া উপজেলার নূর বানু, যশোরের অভয়নগর উপজেলার টুম্পা বেগম, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার হালিমা, ফরিদপুরের সালথা উপজেলার টনি আক্তার, কুমিল্লার হোমনা উপজেলার মুনী আক্তার, যশোরের অভয়নগর উপজেলার জান্নাতি, নরসিংদী সদর উপজেলার সামিয়া আক্তার শান্তা, খুলনার তেরখাদা উপজেলার শিরিনা খাতুন এবং নড়াইলের লোহাগড়া উপজেলার সুমি খাতুন।

জাস্টিস অ্যান্ড কেয়ারের স্বেচ্ছাসেবক শফিকুল ইসলাম বলেন, “ফেরত আসা নারীরা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ভারতে পাচারের শিকার হন। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে কারাগারে পাঠায়।”

তিনি আরও জানান, দুই দেশের বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় প্রয়োজনীয় ট্রাভেল ও এক্সিট পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ইতোমধ্যে ফেরত আসা নারীদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা এসে তাঁদের নিয়ে না যাওয়া পর্যন্ত জাস্টিস অ্যান্ড কেয়ারের তত্ত্বাবধানে সেফ হোমে রাখা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar