1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণের ভাগ নিয়ে দ্বন্দ্ব: ২০ লাখ টাকায় যুবদল নেতা শাকেরকে খুন প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়: বিশ্বনেতাদের মিশ্র প্রতিক্রিয়া নাসিরনগরে মাহি হত্যা মামলার আসামি গ্রেফতার ও ন্যায় বিচারের বাদীতে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের নেতৃত্বে সৈকত ও শাহীন যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩ বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (৪ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এই নতুন কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে এই কমিটি ঘোষণা করা হয়। আদেশের তারিখ থেকেই নতুন কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।

আদেশে বলা হয়, আগের কমিটি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন ও দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হওয়ায় তা ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশোধনীসহ ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় পরিষদের চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। তিনি জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড়, বিচারক ও সংগঠক। এছাড়া কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারসহ ছয়জন।

কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম সম্পাদক হয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুল্লাহ পারভেজ। এছাড়া ১৮ জন সদস্যকে নিয়ে এই পূর্ণাঙ্গ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার পরই এই অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar