1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণের ভাগ নিয়ে দ্বন্দ্ব: ২০ লাখ টাকায় যুবদল নেতা শাকেরকে খুন প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়: বিশ্বনেতাদের মিশ্র প্রতিক্রিয়া নাসিরনগরে মাহি হত্যা মামলার আসামি গ্রেফতার ও ন্যায় বিচারের বাদীতে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের নেতৃত্বে সৈকত ও শাহীন যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩ বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছে। বুধবার  সকালে যশোর-খুলনা মহাসড়কে ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে দুইজন এবং মঙ্গলবার রাতে চেঙ্গুটিয়া এলাকায় উড়োতলা নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহতের ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন (২২) উপজেলার বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে। তিনি পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এছাড়া নিহত ভ্যানচালক আব্দুল ওহাব (৫৫) উপজেলার দেয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং ভ্যানের যাত্রী আব্দুস সামাদ বিশ্বাস (৫০) একই গ্রামের আব্দুল মঈন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে যশোর-খুলনা মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও একজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার রাতে কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন তার বন্ধু আল-আমিনকে (২৮) সঙ্গে নিয়ে মহাসড়কে ঘুরতে বের হন। রাত ১০টার দিকে চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল আপন এবং আরোহী আল-আমিন আহত হন। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে খুলনা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল আপনের মৃত্যু হয়।

পৃথক দুইটি সড়ক দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে নওয়াপাড়া হাইওয়ে থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, যশোর-খুলনা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় একজন কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল দুটি পরিদর্শন করা হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar