1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা - bdtelegraph24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করবে বোর্ড: প্রধানমন্ত্রী জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক পদ থেকে সামান্তা শারমিনের পদত্যাগ কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ: মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেল শিক্ষার্থীরা শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান আনসার মহাপরিচালকের শান্ত সাভার ও গাজীপুর: কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা গাজীপুরে পোশাক শিল্পের নিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি রাঙ্গামাটিতে হারানো ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বুধবার (৪ নভেম্বর), সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শহরের বকুলতলায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) কেশবপুরের আলতাপোল গ্রামের জুলাই যোদ্ধা আব্দুল হালিম বাদী হয়ে এ মামলা করেন। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় গরীব শাহ মাজারসংলগ্ন মোড়ে অবস্থিত স্মৃতিস্তম্ভে এই নাশকতার ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তির মধ্যে দুজন নেমে একটি পাত্র থেকে দাহ্য পদার্থ ছিটিয়ে স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এতে স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে আগুনের কারণে কালো দাগ পড়ে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে যান মামলার বাদী আব্দুল হালিম। তিনি স্থানীয়দের সহায়তায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অগ্নিসংযোগের দৃশ্য নিশ্চিত হন।

নাশকতার অভিযোগ

এজাহারে অভিযোগ করা হয়েছে, জুলাই-২০২৪-এর চেতনাকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। বাদী অগ্নিসংযোগে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি এর পেছনে থাকা সহযোগী, মদদদাতা ও অর্থ জোগানদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar