নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০২৬, রাত ৮টা ৪১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আগামী এক থেকে দুই মাসের মধ্যে শ্রমিকদের জন্য নতুন সর্বনিম্ন মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বাগেরহাটের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা জানান। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড তাদের কার্যক্রম শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের মজুরিসংক্রান্ত দাবি বিবেচনায় নিয়ে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই বোর্ড তাদের প্রতিবেদন জমা দেবে এবং নতুন মজুরি কাঠামো কার্যকর হবে।
শ্রমিকদের ন্যায্য দাবির সুযোগ নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কিছুসংখ্যক লোক ও একটি মহল সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে শিল্পকারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।”
এর আগে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয় এবং দ্রুততম সময়ের মধ্যে মজুরি পুনর্নির্ধারণের আশ্বাস দেয়।