1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলার পথে প্রধানমন্ত্রী: বন্দর উন্নয়ন ও খুলনা সফর - bdtelegraph24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তাসহ ৮ দফা দাবি শিবিরের চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪ জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, আহত ১ লাখ ৭৫ হাজার টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন সিলেট টেস্ট ড্র, ১–০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড় ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭

মোংলার পথে প্রধানমন্ত্রী: বন্দর উন্নয়ন ও খুলনা সফর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪৭ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬), সকাল ৯টা ৩৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রী মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও খুলনায় আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মোংলায় নির্ধারিত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে খুলনা যাবেন। সেখানে জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেলে হেলিকপ্টারে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় বন্দরে দুটি কনটেইনার জেটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বেলা ১১টা ১৫ মিনিটে মোংলা বন্দর থেকে সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন। বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি মাজার জিয়ারত করবেন। বেলা ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হয়ে ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন।

বিকেল ৩টায় তিনি খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar