নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬), সকাল ১০টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি বিচারিক আদালত। বুধবার (৪ নভেম্বর) আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে এই আদেশ দেন বিচারক।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার দিন নির্ধারিত ছিল। তবে অসুস্থতার কারণে পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি।
আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, “পরীমনির অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। কিন্তু মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়।”
২০২২ সালের জুলাই মাসে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার বিচারিক আদালতে এই হত্যাচেষ্টার মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, সাভারের একটি ক্লাবে মদ্যপান ও তা বিনামূল্যে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে পরীমনির সঙ্গে ওই ব্যবসায়ীর বাক-বিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে পরীমনি তাকে মারধর ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।