নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর), দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে পুলিশ। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জ্যোতিকা জ্যোতিকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ায় এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।
আটকের আগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কয়েকবার লাইভে আসেন। লাইভে কাঁদতে কাঁদতে তিনি দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি। এসময় তাকে হাতকড়া না পরানোর জন্য অনুরোধও জানান তিনি। তবে বৃহস্পতিবার সকালে তার ফেসবুক প্রোফাইলে ভিডিওগুলো আর পাওয়া যায়নি।
২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান জ্যোতিকা জ্যোতি। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
এর আগে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে কর্মস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি।