1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, নিহত ১ - bdtelegraph24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করবে বোর্ড: প্রধানমন্ত্রী জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক পদ থেকে সামান্তা শারমিনের পদত্যাগ কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ: মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেল শিক্ষার্থীরা শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান আনসার মহাপরিচালকের শান্ত সাভার ও গাজীপুর: কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা গাজীপুরে পোশাক শিল্পের নিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি রাঙ্গামাটিতে হারানো ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, নিহত ১

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৬ জন খবরটি পড়েছেন

জহুরুল হক, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ১৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সঙ্গে ধাক্কায় রোকন ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন স্থানীয় তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং পেশায় ডিস লাইনের মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে কাজে বের হয়ে রোকন মোটরসাইকেলযোগে শশীধরপুর-স্বরূপপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar