1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাবার শ্রাদ্ধ শেষ করে বাড়ি ফেরা হলোনা ৫ভাইয়ের - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

বাবার শ্রাদ্ধ শেষ করে বাড়ি ফেরা হলোনা ৫ভাইয়ের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৪ জন খবরটি পড়েছেন
সংগৃহীত

বিডিটেলিগ্রাফ ডেস্ক।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত বাবার শ্রাদ্ধ শেষ করে বাড়ি ফেরার পথে কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের চকোরিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের চাপায় একইসাথে ৫ ভাই নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২ ভাই-বোন। এদের মধ্যে ৪ ভাই ঘটনাস্থলে এবং ১ জন হাসপাতালে নেয়ার সময় মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার মালুমঘাট বাজার সংলগ্ন নার্সারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে নিহতরা হলেন, ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড হাসিনা পাড়া নামক এলাকার মৃত সুরেশ চন্দ্র সুশীলের পুত্র ডা. অনুপম শীল (৪৬), তার ভাই নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৫), চম্পক শীল (৩০)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রক্তিম শীল (৩৬) নামের আরও একভাই মারা গেছেন বলে জানা যায়।

এ সময় আহতরা হলেন, সরন শীল, প্লাবন ও হীরা শীল। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন জানান, ভোরে নিহতদের বাবা দশদিন আগে মারা যান। বাবার শ্রাদ্ধ করতে সনাতন ধর্মমতে সুরেশের সাত ছেলে ও এক মেয়ে ভোরবেলা ক্ষৌর কর্ম (মাথার চুল ফেলে দেওয়া) সম্পন্ন করতে হাসিনাপাড়ার তিন রাস্তার মাথাস্থ স্থানীয় মন্দিরে যান। মন্দির থেকে ক্ষৌরকর্ম শেষে বাড়ি ফেরার পথে একসাথেই রাস্তা পার হচ্ছিলেন তারা। এসময় কক্সবাজারমুখী নাম্বার বিহীন একটি পিক-আপ তাদের চাপা দিলে তারা গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করা হয়। গাড়িটি সনাক্ত করা যায়নি। মরদেহ গুলো তাদের পরিবারের কাছে রয়েছে। 

নিহত পরিবারের লোকজন জানায়, সুরেশ চন্দ্র সুশীল গত দশদিন আগে মারা যান। তার ৯ সন্তান পিতার অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে মালুমঘাট বাজার সংলগ্ন নার্সারি এলাকায় কক্সবাজার অভিমুখী একটি তরকারি বহনকারী পিকআপ তাদের চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৪ ভাইকে মৃত ঘোষণা করে। আহত দুই ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

মালুমঘাট এলাকার বাসিন্দা ডুলাহাজারা ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম আর মাহবুব জানান, দ্বীপ উপজেলা কুতুবদিয়া হতে মালুমঘাট এসে বসতি গড়ার পর সুরেশ চন্দ্র শীল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সেবা দিতেন। তার ছেলেরা কুতুবদিয়ায় থেকে বাবা-মায়ের কাছে আসা যাওয়া করতো। গত দশদিন আগে ডা. সুরেশ পরলোক গমন করেন। পিতার অন্ত্যোষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ করতে সন্তানরা পরিবারসহ রিংভং বাবার বাসায় অবস্থান করছিল। তাদের ধর্মীয় রীতি অনুসারে ভোরে সন্তানরা শ্রাদ্ধ করতে বের হন এবং আবার বাসায় ফিরছিলেন। এসময় এ মর্মান্তিক দুর্ঘটনায় চার সহোদর মারা যান। এ ঘটনায় হাসপাতাল ও রিংভং তাদের বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। 

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ঘটনাটি চরম হৃদয় বিদারক। চার সহোদরের সৎকার করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে। 

উল্লেখ্য, রবিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পিক-আপকে ওভারটেক করতে গিয়ে মিনি ট্রাকের সাথে সংঘর্ষে বাস চালক-হেলপার ও ট্রাক চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও অন্তত ৩০ জন। এ ঘটনার ৩০ ঘণ্টার মাথায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট রিংভং এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। ইত্তেফাক

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar