1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৯২ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় জাতীর পিতা বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করে্ন যথাক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, দেবহাটা রিপোটার্স ক্লাব, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, দেবহাটা কলেজ, সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠান।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, ওসি (তদন্ত) মোঃ তুহিনুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, সাংবাদিক আর.কে.বাপ্পা, সাংবাদিক ওমর ফারুক মুকুল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক আকতার হোসেন ডাবলু, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন। শেষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar