যশোর প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে এক ছাত্রাবাস থেকে এমএম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত শিক্ষার্থী শুদিপ্ত বিশ্বাস(২৬) মাগুরা সদর উপজেলার কুচিমারা গ্রামের সুজন বিশ্বাসের ছেলে এবং এম,এম,বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।
পুলিশ জানিয়েছে, শহরের বেজপাড়া টিবি ক্লিনিকের পাশে পৃথ্বীশ মজুমদারের ছাত্রাবাস থেকে মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ছাত্রাবাসের মালিক পৃথ্বীশ মজুমদারের স্ত্রী তৃবেনী মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘আমরা এই বাড়িতে বসবাস করিনা, দ্বিতল ভবনের নিচের ছয়টি রুম এবং উপরের তলায় ৫টি রুম সবই ছাত্রদের কাছে ভাড়া দেয়া। সকালে ছাত্রাবাসে দ্বিতীয়তলার একজন ফোন দিয়ে জানায় নিচের তলায় সুদিপ্ত নামের একটি ছেলে রুমে মৃত অবস্থায় পড়ে আছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে রুমের জানালা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’
জানতে চাইলে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, ‘জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখি রুমের ভেতর থেকে দরজার কাছে মৃত অবস্থায় পড়ে আছে। রুমের ভেতর সব কিছু এলোমেলো অবস্থায় ছিলো।’
তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যু কারণ জানা যাবে।’