1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

শ্যামনগরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২০২ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল শ্যামনগর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (১৭ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, গাজী গোলাম মোস্তফা বাংলা, প্রভাষক অলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, আইন সম্পাদক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, বুড়িগোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দার, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত গোষ্ঠি ক্ষমতায় থাকাকালে দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করেছিল। ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা তারই জ্বলন্ত উদাহরণ। ওই হামলার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। এর আগে উপজেলা পরিষদ হলরুমে সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে স্মরণসভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar