1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে বিদ্যুতের মেইন লাইনে জড়িয়ে নির্মান শ্রমিকের মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

শ্যামনগরে বিদ্যুতের মেইন লাইনে জড়িয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩১২ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের মেইন লাইনে জড়িয়ে মোঃ শোকর আলী (৪০) নামের এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত শোকর আলী শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের মৃত শওকাত আলীর পুত্র ছিলেন। বিদ্যুতের মেইন লাইনের পাশ ঘেঁষে নির্মানাধীন বহুতল ভবনে কাজ করতে যেয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

নিহতের সহকর্মী নুরুজ্জামান জানায় নির্মানাধীন বহুতল ভবনের ৪ তলার ব্যালকনি প্লাষ্টারের জন্য ভারা তৈরীর কাজ করছিলেন শোকর আলী। এসময় ভবনের সামনের সড়কের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ৪২০ ভোল্টের মেইন লাইনের তার শোকর আলীর পিঠে জড়িয়ে যায়। উপস্থিত অপরাপর শ্রমিকরা কৌশলে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

নিহতের জামাই আনিছুর রহমান জানান কাজ করতে যেয়ে মারা যাওয়ায় তারা বিষয়টি নিয়ে থানা পুলিশ করতে চান না। পুলিশকে অবহিত করে তারা মৃতদেহ বাড়িতে নেয়ার চেষ্টা করছেন। আক্তার হোসেন ও আব্দুর রহিমসহ স্থানীয়রা জানান নির্মানাধীন ভবনের ব্যালকনি রাস্তার উপরে চলে এসেছে। অপরিকল্পিতভাবে নির্মিত ভবনের কারনে রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে শোকর আলীর মৃত্যু হয়েছে। তারা ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

নির্মানাধীন ভবনের মালিক ওমর আলী জানান রেকর্ডি জায়গায় তিনি বিল্ডিং নির্মান করছেন। প্রায় তিন ফুট দুরত্বে রয়েছে বিদ্যুৎ এর তার। শোকর আলী অসতর্কতার কারনে দুর্ঘটনার শিকার হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় নিহতের পরিবার মৃতদেহ বাড়িতে নিয়ে দাফনের কথা জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar