1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২১শে আগস্টের নিহতদের স্মরণে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের শোক র‍্যালী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

২১শে আগস্টের নিহতদের স্মরণে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের শোক র‍্যালী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২২৮ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড়

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যেগে শোকর‍্যালী, আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । দরোববার সকালে পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

আলোচনার সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ঝুমা তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উসমান গনি তালুকদার, এমদাদ খান, এডভোকেট মুজিবুর রহমান, শ. ম জয়নাল আবেদীন, যুগ্ম সাধারন সম্পাদক বিভাস সরকার, সাংগঠনিক সম্পাদক হারুন পলাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক, সদস্য বিপ্লব মজুমদার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীগন।

বক্তারা বলেন, ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার এ ঘটনা ঘটে। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এ ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও অপর ২৪ জন নিহত হন।

আলোচনা সভা শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar