1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শালিখার সীমাখালী বাজারে প্রবাসীর ৪ লাখ টাকা ছিনতাই - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

শালিখার সীমাখালী বাজারে প্রবাসীর ৪ লাখ টাকা ছিনতাই

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, খাজুরা (যশোর)।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর ও মাগুরার সীমান্তবর্তী শালিখা উপজেলার সীমাখালী বাজারে মাহবুর রহমান নামে এক আফ্রিকা প্রবাসীর ৪ লাখ টাকা, স্বর্ণালংকার ও স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মাগুরার শালিখা থানায় অভিযোগ করেছেন। তবে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ। শনিবার দুপুরে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শালিখা থানার এসআই রুপক কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন, শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত রোস্তম মোল্যার ছেলে সাগর হোসেন ও একই গ্রামের আমির কবিরাজের ছেলে মিলন হোসেন।

এর আগে ৩০ আগস্ট সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহবুর রহমান যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি মাহবুর রহমান ছয় মাসের ছুটিতে দেশে এসেছেন। রড-সিমেন্টের টাকা পরিশোধ করতে গত ৩০ আগস্ট বিকেল ৫টার দিকে সীমাখালী বাজারে যান। পাওনাদারের দোকান বন্ধ থাকায় বাড়ি ফেরার পথে তার গতিরোধ করেন অভিযুক্তরা। এ সময় তারা মাহবুরকে মারপিট করে কাছে থাকা নগদ ৪ লাখ টাকা, গলার আট আনা ওজনের স্বর্ণের চেইন একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে চলে যান।

প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে মাহবুর রহমান বলেন, ‘শালিখার ছান্দড়া গ্রামের তাহের মোল্যার ছেলে রবিউল আমার পূর্ব পরিচিত। ছিনতাইয়ের ঘটনার তিনদিন আগে সে আমার মুঠোফোনে কল করে সীমাখালী বাজারের নিমতলায় আসতে বলে। সেখানে গেলে রবিউলসহ সাগর ও মিলন আমার কোমরে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করে।

এ ব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শালিখা থানার এসআই রুপক কুমার বলেন, নতুন যোগদান করায় এলাকা ও রাস্তাঘাট তেমন একটা চিনিনা। রোববারের মধ্যে অভিযুক্তদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar