1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জেলে আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৫ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের কাছ থেকে দুই বোতল কীটনাশক ও একটি ট্রলার জব্দ করা হয়।

বুধবার (৭সেপ্টেম্বর) দুপুরে নিয়মিত টহল দেয়ার সময় বন বিভাগের ডুমুরিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা তাদের আটক করে।

শরনখোলা রেঞ্জের বগী ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, তার আওতাধীন ডুমুরিয়া ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে সুন্দরবনের মান্দারগাছিয়া খালে একটি ট্রলার দেখতে পেয়ে এগিয়ে যায়। এসময় তিন ব্যক্তিকে খালে বিষ দিয়ে মাছ ধরা অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন।

আটকৃতরা হচ্ছে, মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের আলী আজিম খানের পুত্র শাহজালাল খান (২৮), মোঃ নুর হাকিম হাওলাদারের পুত্র নিরু হাওলাদার (৩৫) ও মিজান হাওলাদারে পুত্র আরিফ হাওলাদার (২০)।

এব্যাপারে বন আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরন করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar