1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জমি নিয়ে বিরোধের জেরে ৬ জনকে কুপিয়ে জখম - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

জমি নিয়ে বিরোধের জেরে ৬ জনকে কুপিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ জন খবরটি পড়েছেন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা ছেলে সহ ৬ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুলতানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ৬ জন হলেন বাবা সিরাজ খলিফা(৭৫), ছেলে হিরন খলিফা(২৫), তাদের আত্মীয় সুলতান খলিফা(৬০), বাচ্চু সরদার(৪৫), লতিফ খলিফা(৫০) ছেলের বউ শারমিন(১৮)।

আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় প্রতিপক্ষ কবির খলিফাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজ খলিফার জমি নিয়ে প্রতিপক্ষ কবির খলিফার সঙ্গে ঝামেলা চলছে। আদালতের রায় ও তাদের পক্ষে এসেছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ মীমাংসাও রায় তাদের পক্ষে হয়। ঘটনার সময় কবির খলিফা লোকজন নিয়ে ওই জায়গায় ধানের চারা রোপন করতে গেলে সিরাজ খলিফা তাতে বাধা দিয়ে বাড়ি চলে আসে। পরে বাড়ি থেকে ছেলে হিরনসহ অন্য জমি চাষের উদ্দেশ্যে রওনা দিলে বাড়ির সামনে রাস্তায় কবির খলিফা, সবুজ খালিফা, শাহীন খলিফা ও খলিল খলিফা তাদেরকে দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

ঘটনার বিষয়ে কবির খলিফার মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar