1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ২ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

কুড়িগ্রামে চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ২

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০২ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গলায় রশি পেঁচিয়ে ভ্যান চালক রতন মিয়া(২৮)কে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর রাতে গলায় রশি পেঁচিয়ে ভ্যান চালক রতন মিয়া(২৮)কে হত্যা করে লাশের কোমরে প্লাস্টিকের বস্তা পেঁচিয়ে বালুর বস্তার সাথে বেধে দুধকুমার নদীতে ফেলে দেয়। এর পরে গত ১৬ সেপ্টেম্বর নদীতে লাশ ভেসে উঠার খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

লাশ উদ্ধারের পর পরিবারের লোকজন লাশ সনাক্ত করে থানায় এজাহার দাখিল করেন। থানা পুলিশের তদন্তে ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করা হয়।

রোববার(১৮ সেপ্টেম্বর) অভিযুক্ত আসামী ভূরুঙ্গামারী উপজেলার হেলোডাঙ্গা গ্রামের মোঃ আলতাফুর (৩৮)কে গ্রেফতার করা হয়। আসামীর নিকট থেকে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলতাফুরের নামে ২০০৯ সালে একটি হত্যা মামলা রয়েছে। আটক আসামীর স্বীকারোক্তি অনুযায়ী চর বারুইটারী গ্রামের মোঃ আসাদুল হক(৩৫)কে গ্রেফতার করা হয়।

সোমবার(১৯ সেপ্টেম্বর) ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসেন জানান, আসামীদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar