1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে মেম্বারের অভিযোগ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে মেম্বারের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) অফিস।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর উক্ত ইউনিয়নের মেম্বার শেখ হাফিজুর রহমান লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী মেম্বার শেখ হাফিজুর রহমান বলেন, ‘শেখ আবুল কাশেম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে পরিষদের কয়েকজন অসাধু মেম্বারকে সাথে নিয়ে বিভিন্ন কাজ করেন।

ইতোমধ্যে তিনি টিআর, কাবিখা, কাবিটা, ইজারার টাকা, এলজিএসপি, শিশু ও পশু খাদ্যসহ পরিষদের বিভিন্ন কাজ মেম্বারদের মাধ্যমে না করিয়ে বহিরাগত ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দিয়ে করছেন। অভিযুক্ত সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোবাইল ফোনে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়, এটা মিথ্যা ও বানোয়াট। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন বলেন, এখনও এ ধরণের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর বলেন, সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তারই পরিষদের মেম্বার শেখ হাফিজুর রহমান লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar