1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পিকআপের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

পিকআপের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৭ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী (৩৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর-খুলনা মহাসড়কের উপজেলার প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী যশোরের শার্শা উপজেলার পায়রা গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে। তিনি শার্শা বেদেপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে যশোরগামী পিকআপ ভ্যানের (খুলনা মেট্রো-ন-১১-০৭১৬) সাথে খুলনাগামী একটি মোটরসাইকেলের (যশোর হ- ২০-১৫২৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক স্কুল শিক্ষক ইউসুফ আলী মারা যান।

খবর পেয়ে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar