1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিজের মৎস্য ঘেরে বিষ দিয়ে প্রতিবেশী কে ফাঁসানোর অভিযোগ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

নিজের মৎস্য ঘেরে বিষ দিয়ে প্রতিবেশী কে ফাঁসানোর অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৭ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগরে রাতের আঁধারে নিজের মৎস্য ঘেরে নিজেই বিষ প্রয়োগ করে প্রতিবেশীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের চিংড়িখালি গ্রামে।

তথ্য অনুসন্ধানে জানাযায়, চিংড়িখালি গ্রামের মৃত,হাজী আব্দুল জলিল মিস্ত্রির ছেলে হাজী আবু দাউদের নিকট থেকে ৩ বছর আগে একই গ্রামের মৃত অহেদ কাগজীর ছেলে আমিনুর ও রবি গাইন ডিড নিয়ে মৎস্য ঘের করে। তারা জমির মালিক কে নির্দিষ্ট সময়ে হারির টাকা পরিশোধ না করায় গত কয়েক মাস পূর্বে একই গ্রামের মৃত কাশেম সরদারের পুত্র ইসরাফিল সদ্দার ও একই গ্রামের নিরা গাইনের পুত্র অঞ্জন গাইন কে জমির মালিক হাজী আবু দাউদ মিস্ত্রি উক্ত জমি ডিড দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু প্রতিবেশী আমিনুর ঘেরটি করায় জমির মালিকের প্রস্তাবে রাজি হয়নি ইসরাফিল সদ্দার ও অঞ্জন গাইন।

সেই থেকে আমিনুর ইসরাফিল ও অঞ্জন গাইনের উপর ভুল বুঝে বিভিন্ন বিপদ আপদে ফেলার হুমকি-ধমকি অব্যাহত রাখে। তারই প্রেক্ষিতে গত বুধবার রাতে আমিনুর ডিডকৃত জমি মধ্যে হতে ৫ শতক জমির একটি ছোট পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে ১২০টি ভেটকি মাছ মারা যাওয়ার অভিযোগ এনে তার প্রতিবেশী ইসরাফিল সদ্দার ও অঞ্জন গাইন কে ফাঁসানোর জন্য একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেছেন বলে অভিযোগ রয়েছে অভিযুক্ত পরিবার।

এ বিষয়ে চিংড়িখালি গ্রামের ইসরাফিল সরদার বলেন, জমির মালিক আমাদের উক্ত জমি ডিড দিতে চাওয়ার করণে আমিনুর আমাদের উপর ভুল ধারণা করে। সে আমাদের কে বিপদে ফেলার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের পরিকল্পনা করে আসছে।

বিষয়টি নিয়ে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চিংড়িখালি গ্রামের ইউপি সদস্য আবু-বক্কারের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি, তবে চোখে না দেখে কাউকে এভাবে দোষারোপ করা যাবে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar