1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ১কেজি গাঁজাসহ আটক ৪ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

শ্যামনগরে ১কেজি গাঁজাসহ আটক ৪

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর। শ্যামনগরে মাদক ব্যবসার অভিযোগে চার জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার বেলা ৪টার দিকে উপজেলার জাদা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় একটি ইজি বাইক ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে মাদকের চালান হাতবদলের গোপন সংবাদের ভিত্তিতে লে: জহুরুল ইসলামের নেতৃত্বে বিসিজি কৈখালী স্টেশনের সদস্যরা সেখানে অবস্থান নেয়।

আটককৃত ব্যক্তিরা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের আব্দুর রশিদের ছেলে জুব্বার (৩৮), ধুমঘাটের শফিকুল গাজীর ছেলে হাবিব (২২), ভেটখালীর বিশ্বনাথ গায়েনের ছেলে দীপঙ্কর (১৮) ও বংশীপুরের আনার গাজীর ছেলে ইব্রাহিম(২৪) ।

বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিম জোনের কৈখালী বিসিজি স্টেশনের কমান্ডিং অফিসার লেঃ জহুরুল ইসলাম জানান, ভারত থেকে নিয়ে আসা মাদকের চালান হাত বদলের সময় চারজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা প্রস্তুতের পর আসামীদের শ্রামনগর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানায় আটক মোখলেছুর রহমান জুব্বার ইতিপুর্বে একাধিকবার আটক হয়ে কারাভোগ করেছে।

কৈখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, কৈখালী সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মাদকের অনেক বড় বড় চালান আসছে। আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিয়ে আসা এসব চালান মুহুর্তের মধ্যে শ্যামনগর সদরসহ সাতক্ষীরা জেলার বাইরে পাচার করা হচ্ছে। রাতে এসব এলাকা দিয়ে বেশী মাদক আসছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar