নবীগঞ্জ প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার বায়তুন নূর জামে মসজিদের জুতা রাখার বাক্স থেকে ৩ দিনের এক নবজাতক কে উদ্ধার করেছে পুলিশ ।
পরে পুলিশ ওই এলাকার আনমুনু গ্রামের এক মহিলার কাছে শিশুটিকে হেফাজতে দেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার এশার নামাজের সময় মসজিদে এক মুসল্লী হঠাৎ করে নব জাতক বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। জুতার বক্সে নবজাতকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ জানান, নবজাতক শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করে স্থানীয় এক মহিলার হেফাজতে রাখা হয়েছে।