1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহেশখালীতে ইলেকট্রনিকস ডিভাইস লাগানো পাখি উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

মহেশখালীতে ইলেকট্রনিকস ডিভাইস লাগানো পাখি উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা থেকে শরীরে ইলেকট্রনিক্স ডিভাইস লাগানো একটি পাখি উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে এই পাখিটিকে টুটক পাখি বলা হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার ধলঘাটায় সরকারের চলমান প্রকল্প অর্থনৈতিক অঞ্চলের পণ্ডিতের ডেইল নামক এলাকার সুইস গেইটে স্থানীয় এক কিশোর পাখিটি দেখতে পায়। পাখিটির শরীরে ইলেকট্রনিক্স ডিভাইস দেখতে পেয়ে ওই কিশোর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেয়।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুলহাসান পাখিটি উদ্ধার করেন।

ইউপি চেয়ারম্যান কামরুল হাসান জানান, পাখিটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পাখির শরীরে একটি ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে। এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন ও বনবিভাগকে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ট্রান্সমিটার। এই ট্রান্সমিটার কে বা কারা হয়তো পাখির জীবনকাল ও গতিবিধি পর্যবেক্ষণের জন্য সংযুক্ত করতে পারে।

মহেশখালী গোরকঘাটা রেঞ্জ অফিসার আনিসুর রহমান জানান, পাখিটি এখনো চেয়ারম্যানের হেফাজতে রয়েছে। আমাদের টিম সেখানে যাচ্ছে পাখিটি আনার জন্য। পাখিটি আনার পর গোয়েন্দা সংস্থার হাতে দেয়া হবে।আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar