1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে দুই জলদস্যু নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে দুই জলদস্যু নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নোয়াখালীর হাতিয়ায় আধিপত্য বিস্তার করা নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে কবির ও সাহারাজ নামে দুই জলদস্যু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন চর চরগাসীয়ায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে ডাকাতদলের পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড।

নিহত দুই জলদস্যু কবির ও সাহারাজ হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন চর চরগাসীয়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে এই চরে আধিপত্য বিস্তার করে আসছে খোকন ডাকাত। কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি। এরপর চরের নিয়ন্ত্রণ আসে তার ভাই ফখরুল ইসলামের হাতে। সম্প্রতি খোকন জামিন পেয়ে পুনরায় চরের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইলে তার ভাই ফখরুল ইসলামের সঙ্গে বিরোধ হয়। সকালে খোকন তার দলবল নিয়ে চরগাসীয়ায় আক্রমণ করলে ফখরুল গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ব্যাপক গোলাগুলিতে দুজন নিহত হয়। নিহতরা ফখরুল গ্রুপের সদস্য।

হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. সাফিউল কিঞ্জল জানান, চরগাসীয়ায় দুই ডাকাত গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে অভিযান করে কোস্টগার্ডের একটি টিম। সংঘর্ষে দুজন নিহত হয়েছে বলে শুনেছেন তারা। তবে কোনো মৃতদেহ দেখতে পাননি। এ সময় তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, ৬টি রামদা ও ৬টি লোহার রডসহ ৫ জনকে আটক করা হয়। আটক সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। সময়নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar