1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তৈরি পোশাক খাতে ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন নারী শ্রমিক-প্রতিমন্ত্রী - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

তৈরি পোশাক খাতে ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন নারী শ্রমিক-প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৭২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, দেশে তৈরি পোশাক খাতে ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ জন শ্রমিক রয়েছেন। এর মধ্যে নারী শ্রমিক রয়েছেন ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন। রোববার (২৩ জুন) বিকেলে সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হলে প্রথমেই টেবিলে প্রশ্নোত্তর উত্থাপিত হয়। এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রপ্তানিমুখী পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য (বায়োমেট্রিকস ডেটাবেজ অনুসারে) অনুযায়ী নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের দেশে তৈরি পোশাক কারখানায় শ্রমিক রয়েছেন ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন। এর মধ্যে নারী শ্রমিক ৫২ দশমিক ২৮ শতাংশ। আর সংখ্যার হিসাবে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন নারী শ্রমিক।

প্রতিমন্ত্রী বলেন, অন্যদিকে নিট (গেঞ্জিজাতীয় পোশাক উৎপাদন) পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর তথ্য অনুসারে দেশে ১৭ লাখ ২৫৫ জন নিট সেক্টরে শ্রমিক রয়েছেন। এদের মধ্যে ৬২ শতাংশ, অর্থাৎ ১০ লাখ ৫৪ হাজার ১৫৭ জন নারী শ্রমিক রয়েছেন। আর সবমিলে তৈরি পোশাক খাতে শ্রমিক রয়েছেন ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এই সংখ্যার মধ্যে ৫৫ দশমিক ৫৭ শতাংশ, অর্থাৎ ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন হচ্ছেন নারী শ্রমিক।

এ সময় নজরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের শ্রমশক্তি জরিপও তুলে ধরেন। জানান, বিবিএস’র ২০২২ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে তৈরি পোশাক খাতে মোট লোকবল রয়েছে ৪৩ লাখ ১৬ হাজার। সংগঠনটির তথ্য অনুযায়ী তৈরি পোশাক খাতের ৩৭ দশমিক ৫১ শতাংশ নারী শ্রমিক, যা সংখ্যা ১৬ লাখ ১৯ হাজার।চ্যানেল২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar