1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টাকা তুলতে ব্যাংকে গ্রাহকদের হিড়িক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

টাকা তুলতে ব্যাংকে গ্রাহকদের হিড়িক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ২৪৩ জন খবরটি পড়েছেন

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশব্যাপী সংঘাত-সংঘর্ষের ঘটনায় টানা পাঁচ দিন স্থবিরতা ছিলো দেশজুড়ে। এ সময়ে কারফিউ থাকায় দেশের সকল অফিস, স্থল বন্দর, নৌ-বন্দর বন্ধ থাকে। সারাদেশে বন্ধ ছিল ইন্টারনেট। এমন পরিস্থিতি কাটিয়ে বুধবার সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়। ফলে সকাল থেকেই ব্যাংকগুলোর শাখায় শাখায় টাকা উত্তোলন করতে গ্রাহকদের হিড়িক পড়ে যায়। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (২৪ জুলাই) রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিল, দিলকুশা, গুলশান, বনানী এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে। ইন্টারনেট বন্ধ থাকায় উদ্ভূত পরিস্থিতিতে মোবাইল ফিন্যান্স কোম্পানি ও এটিএম বুথ থেকে গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারেনি। এতে নগদ টাকায় গ্রাহকের টান পড়ে যায়। ফলে বুধবার অফিস খোলার সরকারি ঘোষণায় অধিকাংশ গ্রাহকই ব্যাংকে টাকা উত্তোলন করতে ভিড় জমান। এতে ব্যাংক কর্মকর্তাদের রীতিমতো হিমসিম খেতে দেখা গেছে।

সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের অপেক্ষায় থাকা এক গ্রাহক বলেন, গত কয়েক দিনে নগদ টাকার জন্য বেশ অস্বস্তিতে ছিলাম। এটিএম বুথে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও নেটওয়ার্ক না থাকায় টাকা তুলতে পারিনি। কয়েকটি বুথ ঘুরে দেখেছি সেখানে টাকা না থাকায় আমার মতো অনেকেই বেশ সমস্যায় পড়েছেন। বুধবার ব্যাংক খোলার কথা শুনে সকালেই চলে এসেছি।

ব্যাংকে বেশ কয়েকজন গ্রাহক জানান, নগদ টাকা না থাকায় নানা সংকটে পড়তে হয়েছে। এ সময়ে ওষুধ ও প্রয়োজনীয় অন্যান্য কোনো কিছু কিনতে পারেননি। এখন স্বস্তি পাচ্ছি। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar