1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে সোনালী ব্যাংকের সাত লক্ষাধিক টাকা ছিনতাই - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

গাজীপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে সোনালী ব্যাংকের সাত লক্ষাধিক টাকা ছিনতাই

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ জন খবরটি পড়েছেন

গাজীপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে, চার আনসার ও নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের সাত লাখের বেশি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর স্টেডিয়ামের পাশের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মো. রাহেদুল ইসলাম জানান।

সোনালী ব্যাংকের গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এজিএম শহিদুজ্জামান বলেন, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপশাখা রয়েছে। সেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতাসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টসহ অন্যান্য লেনদেন হয়।

আহতদের বরাত দিয়ে তিনি বলেন, “রোববার সারাদিন লেনদেন শেষে বিকালে অটোরিকশায় করে আনসার ও দুই নারী কর্মকর্তা অতিরিক্ত টাকা নিয়ে মূল শাখায় ফিরছিলেন। পথে স্টেডিয়ামের সামনে রাজবাড়ী সড়কের বিভাজক থেকে মোটরসাইকেল আরোহী ১০-১২ জন যুবক ফাঁকা গুলি ছুড়ে অটোরিকশার গতিরোধ করে।

“পরে দুই নারী কর্মকর্তা ও দুই আনসারকে কুপিয়ে তাদের কাছ থেকে সাত লাখ আট হাজার ৩৭৪ টাকা ছিনিয়ে নিয়ে যায় যুবকেরা।”
হামলায় উপ-শাখাটির ইনচার্জ আতিকা পারভীন, ক্যাশ অফিসার ফারজানা নাজনীন এবং আনসার সদস্য রাজু ও আল আমিন আহত হন।

পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সদর থানার ওসি রাহেদুল ইসলাম বলেন, “ছিনতাইয়ের পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।” বিডি নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar