।। কুষ্টিয়া-মেহেরপুরে বিজিবির বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন।।
কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়া এবং মেহেরপুরে বলেন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া
সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব। বৃহস্পতিবার (০২অক্টোবর) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর
উপজেলার খন্দকবাড়িয়া সার্বজনিন পূজা মন্দির ও বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুর জেলার গাংনী
উপজেলার একটি পূজা মন্দির পরিদর্শন করেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ
রহমান, কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর মুহম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
পূজা মন্ডপ পরিদর্শন কালে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব বলেন, পূজা উৎসব সবাই যেন
আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে করতে পারে সে জন্য আমাদের সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সমস্ত পূজা
মন্ডপে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা করেছি। আমার কুষ্টিয়া সেক্টরের আন্ডারে ৩২ প্লাটন বিজিবি পূজা
চলাকালীন সময় শান্তিপূর্ণভাবে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে দুর্গাপূজাসহ অন্যান্য পূজা গুলো যেন তারা
উদযাপন করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে।
এখন পর্যন্ত বিজিবির আওতাধীন এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে সেক্টর কমান্ডার বলেন,
আমি বিশ্বাস করি আবহমান কাল থেকেই বাংলাদেশ সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। ধর্ম, বর্ণ,
জাত নির্বিশেষে সবাই এক ধর্মের উৎসব যেটি আসে আর এক ধর্মের মানুষজন ভ্রাতৃত্ববোধে আমরা আবদ্ধ হয়ে
সবাই পালন করেছি। আনন্দ উৎসবের মাঝে পালন করেছি। ঠিক একইভাবে এবারও যে পূজা হল কুষ্টিয়া
সেক্টরের আন্ডারে যে ২৯৯ কিলোমিটার এলাকা রয়েছে সবাই খুব সুন্দর ভাবে পূজা উৎসব উদযাপন করছে।
বিজিবি হবে সীমান্তে আস্থা এবং নির্ভরতার প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা চেষ্টা করছি যার
যার দায়িত্বপূর্ণ এলাকা রয়েছে সেখানে জনগণের পাশে দাঁড়িয়ে, জনগণের সহায়তায় দেশকে সুন্দর রাখতে,
মাদক মুক্ত রাখতে, কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি হয়েছে যেখানে জনগণের পাশে থেকে আমরা তাদেরকে
সহযোগিতা করার চেষ্টা করেছি জনগণ ও আমাদের কাছে এসেছে তারাও আমাদেরকে সহায়তা করেছে এবং
সামগ্রিকভাবে আমরা ভালো আছি।