1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যে কোনো সময় আঘাত হানতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

যে কোনো সময় আঘাত হানতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩০২ জন খবরটি পড়েছেন

যে কোনো মুহূর্তে জ্যামাইকার উপকূলে আঘাত হানতে পারে ক্যাটাগরি–৫ মাত্রার ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসা। এরই মধ্যে দ্বীপদেশটির উপকূল থেকে ঝড়টি ৪০ মাইলেরও কম দূরত্বে অবস্থান করছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ উপকূলবাসীদের উঁচু স্থানে বা আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে অনেক বাসিন্দা এখনো ঘরবাড়ি ছাড়তে রাজি নন।

রাজধানী কিংস্টনের উপকূলীয় অঞ্চল পোর্ট রয়্যালে রয় ব্রাউন নামের এক বাসিন্দা এএফপিকে বলেন, “আমি কোথাও যাচ্ছি না। মৃত্যুর হাত থেকে পালাতে পারব বলে বিশ্বাস করি না।” তিনি জানান, সরকারি আশ্রয়কেন্দ্রের খারাপ অবস্থা ও অতীত অভিজ্ঞতার কারণে তিনি সেখানে যেতে চান না।

একইভাবে স্থানীয় জেলে জেনিফার রামদিয়ালও জানিয়েছেন, তিনি নিজের এলাকা ছেড়ে যেতে চান না।

জুম আর্থের স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী, ঘূর্ণিঝড় মেলিসা এখন জ্যামাইকার স্থলভাগ থেকে মাত্র ৬৪ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় প্রায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) বেগে ধেয়ে আসছে। এরই মধ্যে ঝড়ের প্রভাবে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মেলিসা আঘাত হানলে জ্যামাইকার উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar