1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফ-এর বাধা; শূন্য হাতে ফিরল সেনাবাহিনী ও প্রশাসন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফ-এর বাধা; শূন্য হাতে ফিরল সেনাবাহিনী ও প্রশাসন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।
১৮ ডিসেম্বর, ২০২৫, ​রাঙ্গামাটির কাউখালী উপজেলার পানছড়ি ও ঘিলাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচি ইউপিডিএফ-এর বাধার মুখে পণ্ড হওয়ার খবর পাওয়া গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ বৃহস্পতিবার সকালে দুর্গম এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য নেওয়া বিপুল পরিমাণ শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করতে না পেরে ফিরে আসতে হয়েছে প্রশাসন ও সেনাবাহিনীকে।
​​সকাল ৯ ঘটিকায় কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালনের কথা ছিল। পানছড়ি উচ্চ বিদ্যালয়, ঘিলাছড়ি এবং তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা ও শিক্ষা সামগ্রী এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রায় ৫০-৬০ হাজার টাকার সামগ্রী নিয়ে যাওয়া হয়।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর প্রতিবন্ধকতা ও বাধার কারণে সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সংগঠনের পক্ষ থেকে জনসাধারণকে যাতায়াতে বাধা প্রদান করায় পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে উপস্থিত সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করতে না পেরে ফেরত আসতে বাধ্য হন।

স্থানীয়রা অভিযোগ করেন যে, পানছড়ি পাড়া, রাঙ্গীপাড়া এবং উল্টাপাড়া এলাকার জনসাধারণের নিয়মিত যাতায়াত ও রাস্তাঘাটে ইউপিডিএফ কর্তৃক বাধা প্রদানের ফলে দুর্গম এলাকার মানুষ আধুনিকতার ছোঁয়া থেকে পিছিয়ে পড়ছে। উন্নয়নের এই ধারায় বাধা সৃষ্টি করায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
​​অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছিলেন:- ​লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি, জোন কমান্ডার, রাঙ্গামাটি সদর জোন। মেজর মিনহাজুল আবেদীন, রাঙ্গামাটি সদর জোন। কাজী আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, কাউখালী। আব্দুল খালেক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কাউখালী। মোঃ নাজিম উদ্দিন, চেয়ারম্যান, ঘাগড়া ইউনিয়ন পরিষদ। ​এছাড়া পানছড়ি উচ্চ বিদ্যালয় ও তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

মানবিক কাজে বাধা প্রদানের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সেবায় এই ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা থাকলেও, আঞ্চলিক সশস্ত্র সংগঠনের বাধার কারণে তা ব্যাহত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar