1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতকানিয়ায় বায়তুল ইজ্জতে ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

সাতকানিয়ায় বায়তুল ইজ্জতে ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা (স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়) লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নবীন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কাজী নাহিদুজ্জামান, পিবিজিএম, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণেল আব্দুল আল জাহিদ, পিএসসি, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বর্ডার গার্ড বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন সদস্যদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সমাপনী কুচকাওয়াজে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত রিক্রুটরা শৃঙ্খলাবদ্ধ ও সুসমন্বিত কুচকাওয়াজ প্রদর্শন করেন, যা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়। কঠোর প্রশিক্ষণ শেষে রিক্রুটদের এ অর্জন বর্ডার গার্ড বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করেন।
সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ১০৪তম রিক্রুট ব্যাচ আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে দেশের সেবায় আত্মনিয়োগের জন্য প্রস্তুত হলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar